Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig




 অনলাইন মার্কেটপ্লেসে সহজে কাজ পাওয়ার কিছু কৌশল এখানে জানানো হল:

১. প্রোফাইল তেরির সময়ই আপনার আগের করা ভালো কিছু কাজের স্যাম্পল জুড়ে দিতে পারেন। এগুলো দেখে বায়ার আপনার কাজের মান সম্পর্কে ধারণা নিতে পারবেন।

২. আবেদন করার আগে অবশ্যই কি কাজ করতে হবে, বায়ার কি চায় সেটি ভালোভাবে দেখে নিবেন। বায়ারের সঙ্গে সাক্ষাতকালে অবশ্যই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। আপনি কিভাবে কাজটি সম্পন্ন করবেন সেটি জানাবেন ও একই ধরণের কাজ আগে করে থাকলে সেটি দেখাবেন।

৩. সবসময়ই কম মূল্যে আবেদন করলে কাজ পাবেন এমনটি নয়! কাজের ধরণ ও আপনার কাজের মান অনুযায়ী আবেদন করবেন। তবে প্রাথমিকভাবে কাজ পেতে উচ্চ রেটে আবেদন না করাই ভালো।

৪. বায়ারের আগের কাজগুলো দেখুন। তাহলে সেখান থেকে কাজের মূল্য সম্পর্কে একটা ধারণা পাবেন। ফিক্সড রেটের কাজ হলেতো সেটা জানার প্রয়োজন নেই।

৫. যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের কাজে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়। পেমেন্ট মেথড ভেরিফায়েড না থাকা বায়ারের কাজ করলে প্রতারিত হতে পারেন।

৬. ঘন্টা ভিত্তিক কাজের ক্ষেত্রে আপনি কখনোই আপনার নির্ধারিত রেট নিচের রেট বলবেন না। তাহলে পরবর্তীতে বেশি রেটে কাজ পেতে অসুবিধা হতে পারে।

৭. জব পাবলিশ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা ভালো। এতে বায়ারের নজরে পড়ার সম্ভাবনা বেশি থাকে।

৮. যত বেশি সময় সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করবেন। কারণ মার্কেটপ্লেসে কিছু কিছু কাজ কম সময়ের মধ্যে করার জন্য অনেকেই জব পোস্ট করে। তাই অনলাইনে থাকলে এগুলো আপনি ধরতে পারেন। এছাড়া আপনার আবেদন করা কাজের বায়ার কোনো মেসেজ দিলে কিংবা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আপনি দ্রুত তার উত্তর দিতে পারবেন।

৯. যেসব কাজে ফ্রিল্যান্সার/কনট্রাক্টরের সাক্ষাতকার নেওয়া হয়েছে সেগুলোতে আবেদন না করাই ভালো। কারণ আপনার আবেদন করার আগেই যদি বায়ার কাঙ্খিত কনট্রাক্টর পেয়ে যান, তাহলে আপনার আবেদন চেক করবে না।

                                                   Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig



Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig

                                       Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig




১০. কোনো কাজ ভালোভাবে না পারলে কিংবা না বুঝে আবেদন করবেন না। এতে আপনার পরবর্তীতে ভোগান্তি হবে ও খারাপ ফিডব্যাক পেতে পারেন।


Fer More Click Here

Comments

Popular posts from this blog

Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig

Fiveer gig promotion, #Fiveer, #Gig, #fiveergig